ষষ্ঠ শ্রেণি বাংলা (চারুপাঠ)
জন্মভূমি কবিতার
সৃজনশীল প্রশ্ন উত্তর
ধনধান্য পুষ্পভরা
আমাদের এই বসুন্ধরা।
তাহার মাঝে আছে দেশ
এক সকল দেশের সেরা:
ও সে স্বপ্ন দিয়ে
তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা;
এমন দেশটি কোথাও
খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের রানি সে
যে-আমার জন্মভূমি।
ক. কবির অঙ্গ জুড়ায়
কীসে?
খ. কবির শেষ ইচ্ছা
ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে
'জন্মভূমি' কবিতার কোন দিকটির মিল লক্ষ করা যায়? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপক ও কবিতায়
জন্মভূমিকে 'রানি' সম্বোধন করার যৌক্তিকতা ব্যাখ্যা কর।
ক. কবির অঙ্গ জুড়ায়
ছায়ায়।
খ. কবির শেষ ইচ্ছা
ব্যাখ্যা করা হলো: তিনি এই মাতৃভূমির স্নেহছায়ায় যে সুখ ও শান্তি লাভকরেছেন তা
অতুলনীয়। জন্মভূমির অপরূপ সৌন্দর্যের ঐশ্বর্যে কবি মুগ্ধ। জনাভূমির বিচিত্র
সৌন্দর্যের অফুরন্ত উৎস হচ্ছে বাগানের ফুল, চাঁদের জ্যোৎস্না, সূর্যের আলো। এসব
কবির মনকে আকুল করে।মাতৃভূমির সূর্যালোকে কবির চোখ পরিপূর্ণভাবে জুড়িয়েছে। তাই
কবির একান্ত ইচ্ছা জন্মভূমির মাটিতেই যেন তিনি চিরনিদ্রায় শায়িত হওয়ার সুযোগ পান।
গ. উদ্দীপকে
'জন্মভূমি' কবিতার যে দিকটির মিল লক্ষ করা যায় তা ব্যাখ্যা কর হল
কবি এদেশের প্রকৃতির
যে বর্ণনা দিয়েছে তা অতুলনীয়। উদ্দীপকে কবি সবুজ শ্যামল ,নদী-নালা, গাছপালা
,পাহাড় পর্বত ,ফুল ,পশু পাখি ইত্যাদির বর্ণনা দিয়েছেন। তা স্বপ্ন দিয়ে তৈরি।
প্রকৃতি যেন মুগ্ধ করে তুলেছেন। ঠিক তেমনি জন্মভূমি কবিতায় মাতৃভূমির স্নেহছায়ায়
যে সুখ ও শান্তি লাভকরেছেন তা অতুলনীয়। জন্মভূমির অপরূপ সৌন্দর্যের ঐশ্বর্যে কবি
মুগ্ধ। জনাভূমির বিচিত্র সৌন্দর্যের অফুরন্ত উৎস হচ্ছে বাগানের ফুল, চাঁদের
জ্যোৎস্না, সূর্যের আলো। এসব কবির মনকে আকুল করে।মাতৃভূমির সূর্যালোকে কবির চোখ
পরিপূর্ণভাবে জুড়িয়েছে।যা প্রকৃতির সৌন্দর্যকে বর্ণনা করে।
ঘ. উদ্দীপক ও কবিতায়
জন্মভূমিকে 'রানি' সম্বোধন করার যৌক্তিকতা ব্যাখ্যা করা হলো :
উদ্দীপকে বর্ণিত
আমাদের এই পৃথিবী সবুজ শ্যামল ফুলে ভরা। কিন্তু সকল দেশের সেরা আমাদের এই
বাংলাদেশ। এমন দেশ আর পৃথিবীতে কোথাও খুঁজে পাওয়া যাবে না। এদেশ স্বপ্ন দিয়ে
তৈরি স্মৃতি দিয়ে ঘেরা আছে। ষড়ঋতুর দেশ আমাদের এই বাংলাদেশ। এক একটি ঋতু নিয়ে
আসে এক এক বৈচিত্র ্য। কখনো গরম, কখনো বৃষ্টি, কখনো শরতের নীল আকাশ নদীর ধারে
ফোঁটা কাশফুল। আসে ফসল কাটার ধুম ।কখনো আবার শীত। কখনো আবার বসন্তের কোকিলের ডাক
।মনে হয় বিধাতা তার নিজের হাতে সৃষ্টি করেছেন।গাছে গাছে ফুল ফল ,নদী ভরাজল।
বিচিত্র সৌন্দর্যের
অফুরন্ত উৎস হচ্ছে বাগানের ফুল, চাঁদের জ্যোৎস্না, সূর্যের আলো। এজন্যই এ দেশ সকল
দেশের রানী।
এমন সব
প্রশ্নের উত্তর পেতে আমাদের সঙ্গেই থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে
ভুলবেন না।
Post a Comment