সততার পুরস্কার


 সততার পুরস্কার

ষষ্ঠ শ্রেণি

সৃজনশীল প্রশ্ন ১ : কালাম, আবুল ও হাফিজ একই গ্রামে বাস করে। তাদের অবস্থা তেমন ভালো নয়। কোনোমতে দিন অতিবাহিত করে। হাজী মকবুল সাহেব তাঁর যাকাতের টাকা দিয়ে আবুলকে একটা রিকশা, কালামকে একটা ভ্যানগাড়ি আর হাফিজকে একটা সেলাই মেশিন কিনে দিল ৷ আর বলল, তোমরা পরিশ্রম করে খাও আর তোমাদের সাধ্যমতো গরিব মানুষের উপকার করো। কিছুদিন পর হাজী সাহেব তাদের পরীক্ষা করার জন্য এক ভিক্ষুককে পাঠাল তাদের কাছে সাহায্য চাইতে। আবুল আর কালাম কোনো সাহায্যই করল না। কিন্তু হাফিজ বিনে পয়সায় ভিক্ষুকের জামাটা সেলাই করে দিল।

ক. স্বৰ্গীয় দূত কতজন ইহুদিকে পরীক্ষা করেছিলেন?

খ. স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন কেন?

গ. কালাম ও আবুলের কাজের মাঝে ‘সততার পুরস্কার’ গল্পের যে দিকটি প্রতিফলিত তা ব্যাখ্যা করো।

ঘ. হাফিজের কাজের মধ্যেই ‘সততার পুরস্কার’ গল্পের মূল  শিক্ষা নিহিত কথাটি বিশ্লেষণ করো।

উত্তর:

(ক) স্বর্গীয় দূত তিনজন ইহুদিকে পরীক্ষা করেছিলেন ।

(খ) স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন ইহুদিও পরীক্ষা নেওয়ার জন্য। স্বর্গীয় দূত আল্লাহর নির্দেশে তিন ইহুদির নিকট আসেন এবং তাদের চাহিদা অনুযায়ী তাদেরকে চাহিদা পূরণ করে দেন। অতঃপর তাদের যা যা প্রয়োজন তাকে তাই দেন ফলে তাদের ভাগ্যেও পরিবর্তণ ঘটে । আর পরীক্ষা নেওয়ার জন্য স্বর্গীয় দূত এক, এক করে তিন জনের কাছে আলাদা আলাদাভাবে সাহায্য চাইলেন এবং প্রথম দুজন কৃতজ্ঞতা অস্বীকার করে তাকে ফিরিয়ে দেয়। কিন্তু অন্যজন তাকে সহযোগিতা করে তার কৃতজ্ঞতা প্রকাশ করে। ইহুদিদের মধ্যে ফেরেশতার প্রথম দুজনের উপর অসন্তুষ্ট ও তৃতীয় জনের উপর খুশি হলেন। অতঃপর সে চলে গেলেন। আর এ কারণেই স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন।

(গ) কালাম ও আবুলের কাজের মাঝে সততার পুরস্কার গল্পে মনুষ্যত্ব বোধের অভাব প্রতিফলিত হয়েছে । কালাম ও আবুলের কাজের মাধ্যমে সততার পুরস্কার গল্পের প্রথম ব্যক্তি ধবলরোগী ও দ্বিতীয় ব্যক্তি টাকওয়ালার অকৃতজ্ঞতার পরিচয় ফুটে ওঠে । আর মনুষ্যত্ববোধের অভাবেই মানুষ অকৃতজ্ঞা হয়ে পড়ে । উদ্দীপকে আমরা দেখতে পাই যে কালাম ও আবুল পূর্বে হতদরিদ্র থাকা সত্ত্বেও তারা যখন স্বাবলম্বী হলো তখন তারা ভিক্ষুককে সাকহায্য করল না আর যে ব্যক্তি তাদের সাহায্য তথ্য উপদেশ দিয়ে ছিলেন তার কথাও মনে করল না । আর এর দ্বারাই তদে অকৃতজ্ঞতা ফুটে ওঠে । আর মনুষ্যত্ব বোধের অভাবেই কালাম ও আবুলের মাঝে অকৃতজ্ঞাতা ফুটে উঠেছে।

(ঘ) হাফিজের কাজের মধ্যেই সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত রয়েছে। আর এই গল্পের মূল শিক্ষা হচ্ছে পরোপকার করা । পরোপকারই হচ্ছে আসল ধর্ম । আমরা সততার পুরস্কার গল্পে দেখতে পাই অন্ধ ব্যক্তি যখন আল্লাহর উপর কৃতজ্ঞ ছিলেন। ফেরেশতা বিদেশীর ছদ্মবেশ ধারণ করলে তার যা যা প্রয়োজন তাই নিতে বলল । আর আমরা উদ্দীপকে দেখতে পাই যে, ভিক্ষুকের জামা ছিড়ে যাওয়ায় তিনি তার জামাটা বিনা পয়সায় সেলাই করে দেন। যার দ্বারা বুঝা যায় যে তিনি তার পূর্বেও অবস্থা সম্পর্কে অবগত রয়েছেন। সততার পুরস্কার গল্পের দ্বারা আমরা বুঝতে পারি যে, অসময় অসহায়দের পাশে দাঁড়াতে হয় এবং তাদের স্ববলম্বী করে তুলতে হয়। আর উপকারীর উপর কৃতজ্ঞতা বেশি থাকতে হয় । তাই বলা যায় যে, হাফিজের কাজের মধ্যেই সততার-পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত।

 


Post a Comment

Previous Post Next Post