Tense
Example:
- I eat rice. (present)
- I ate rice. (past)
- I will eat rice. (future)
এখানে উপরের বাক্য গুলোতে যথাক্রমে বর্তমান,
অতীত ও ভবিষ্যৎ কাজের কথা নির্দেশ করে।
Types of Tense:
* The concept of time (tense) can be
differentiated into three categories.
-The present / simple present tense. (What
are you presently doing?)
--The past. (What you did some time
back?).
-The future. (What you will do some
time later?).
Present Indefinite Tense:
Present indefinite tense denotes an
action in the present time or habitual truth or eternal truth.
কোন কাজ বর্তমানে হয় বোঝালে বা অভ্যাসগত
সত্য বোঝালে বা চিরসত্য বোঝালে Present Indefinite Tense হয়।
বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে এ, অ, আ, ই, ও, এন,
এস, আন, আয় ইত্যাদি থাকে।
Structure:
Subject + Main Verb + Object.
Example:
- আমি ভাত খাই – I eat rice.
- আমি স্কুলে যাই – I go to
school.
- সে প্রতিদিন স্কুলে যায় – He goes to
school every day.
- তুমি বই পড় – You read a
book.
- সে প্রতিদিন রাত দশ টায় ঘুমাতে যায় – He goes to
bed at ten pm every day.
- সূর্য পূর্ব দিকে উদিত হয় – The sun rises
in the East.
- পানি শূন্য ডিগ্রি সেন্ট্রিগ্রেডে জমাট
বাধে – Water freezes
at 0° centigrade.
Note - Subject third person singular
number (he, she, it, কোন ব্যক্তি, বস্তু, জায়গা বা প্রাণীর নাম) বোঝালে verb এর শেষে
s বা es বসে।
Present Continuous Tense:
Present continuous tense is used when
an action is continiued or going to be continued in near future.
বর্তমানে কোন কাজ চলছে বা নিকট ভবিষ্যতে
চলবে এরূপ বোঝালে present continuous tense হয়।
বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়া বা verb এর শেষে তেছি, তেছ,
তেছে, তেছেন, চ্ছ, চ্ছি, চ্ছে, চ্ছেন, ছি, ছেন, ইত্যাদি থাকে।
Structure:
Subject + be verb (number ও person অনুযায়ী
বসবে) + verb + ing + object.
Example:
- আমি ভাত খাইতেছি – I am eating
rice.
- আমি স্কুলে যাইতেছি – I am going to
school.
- সে স্কুলে যাইতেছে – He is going
to school.
- তুমি/ তোমরা বই পড়িতেছ – You are
reading book.
- আমি আজ রাতে ঢাকা যাব – I am going to
Dhaka tonight. (Near future)
- আপনি কি আজ বিকালে মীটিং এ আসছেন – Are you
coming to the meeting this afternoon? (Near future)
Note - I এর পর am বসবে। He, She, it এবং
অন্যসব third person singular number এর পর is বসবে। We, you, they এবং Plural
subject এর শেষে are বসে।
Present Perfect Tense:
Present perfect tense is used when the
work has been done but its effect lasts.
কোন কাজ শেষ হয়েছে অথচ তার ফল এখনও বর্তমান
আছে (অপ্রকাশিত), এরূপ বোঝালে Present perfect tense হয়।
বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে য়াছ, য়াছে, য়াছি,
য়াছে, য়াছেন, য়েছ, ইয়াছ, ইয়াছি, ইয়াছে, ইয়েছ, ইয়াছেন ইত্যাদি বসে। এছাড়া করিনি,
করি নাই, খাইনি, খাই নাই, বোঝালে Present perfect tense হয়।
Structure:
Subject + have/has + past participle +
object.
Example:
- আমি ভাত খাইয়াছি – I have eaten
rice.
- আমি স্কুলে গিয়েছি – I have gone
to school.
- সে স্কুলে গিয়েছি – He has gone
to school.
- আমি ভাত খাইনি – I have not
eaten rice.
- তারা/তাহারা কাজটি করিয়াছে – They have
done the work.
- সে ঘণ্টার পর ঘণ্টা পড়েছে – He/she has
studied for hours.
- তারা এইমাত্র ফুটবল খেলিয়াছে - They
have just played football.
- সে এইমাত্র ফুটবল খেলিয়াছে – He has just
played football.
Note - Subject third person singular
number (he, she, it কোন ব্যক্তি, বস্তু, জায়গা বা প্রাণীর নাম) বোঝালে has বসবে ।
I, we, you, they এবং অন্যসব plural subject এর শেষে have বসবে।
Present Perfect Continuous Tense
The present perfect continuous tense
is used for an action which began at some time in the past and is still
continuing.
কোন কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনও চলছে এরূপ
বোঝালে Present perfect continuous tense হয়।
বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে তেছ, তেছি,তেছে, তেছেন,
চ্ছ, চ্ছি, চ্ছে, চ্ছেন, ছ্, ছি্, ছে্, ছে্ন ইত্যাদি উল্লেখ থাকে এবং তার সাথে সময়ের
উল্লেখ থাকে।
Structure:
Subject + has been/have been + main
verb + ing + since/from/for + object.
Example:
- আমি দুই দিন ধরে কাজটি করিতেছি – I have been
doing this work for two days.
- সে দুই ঘণ্টা যাবৎ পড়িতেছে – He has been
reading for two hours. (নির্দিষ্ট সময়)
- সে সকাল থেকে পড়িতেছে– He has been
reading since mourning.
- সে তিন বছর যাবৎ এই স্কুলে পড়িতেছে – He/She has
been reading in this school for three years.
- ছেলেবেলা হতে সে এখানে বাস করিতেছে – He has been
living here from his boyhood.
- ফাহিম গত সোমবার হইতে জ্বরে ভুগিতেছে – Fahim has
been suffering from fever since Sunday last.
Note - Subject third person singular
number (he, she, it কোন ব্যক্তি, বস্তু, জায়গা বা প্রাণীর নাম) বোঝালে has been বসবে
। I, we, you, they এবং অন্যসব plural subject এর শেষে have been বসবে।
Note - এক্ষেত্রে since ব্যাবহার হবে শুধুমাত্র
point of time (past tense) এর ক্ষেত্রে।
দিন কিংবা বার এর ক্ষেত্রে since or
from হয়।
সব tense এর ক্ষেত্রে from ব্যাবহার করা
যায়।
অনেক বেশি সময় এর ক্ষেত্রে, কোন ব্যাক্তিগত
ক্ষেত্রে from ব্যাবহার হয়।
Period of time এর ক্ষেত্রে অর্থাৎ কোন নির্দিষ্ট
সময়ের ব্যাপ্তি বোঝাতে for ব্যাবহার হয়।
Past Indefinite Tense:
Past Indefinite Tense is used to
denote an action completed in the past or a past habit and result is not
lasted.
অতীত কালের কোন কাজ বোঝাতে বা অতীতের কোন
অভ্যাস বোঝাতে, যার ফল বিদ্যমান নেই তাকে Past Indefinite Tense বলে।
বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে ল, লাম, ত, তাম, তে,
তেন এদের যে কোন একটি যোগ থাকে। যেমন ( করেছিল, করিয়াছিল, করেছিলাম, করিয়াছিলাম,
করেছিলে, করিয়া ছিলে, করেছিলেন, করিয়াছিলেন, পড়িল, পড়িলাম, পড়িলেন, পড়িত, পরিতেন)
Structure:
Subject + past form of main verb +
object.
Example:
- আমি ভাত খাইয়াছিলাম/খেয়েছিলাম – I ate rice.
- আমি স্কুলে গিয়েছি/গিয়েছিলাম – I went to
school.
- সে স্কুলে গিয়েছে/গিয়েছিল – He went to
school.
- তুমি/ তোমরা কাজটি করেছিলে/করিয়াছিলে-
You did the work.
- তার ছেলেবেলা লন্ডন কেটেছিল – He spent his
boyhood in London.
- লুনা একটি গান গেয়েছিল – Luna sang a
song.
- সে ফুটবল খেলেছিল – He played
football.
Note - Past indefinite tense যুক্ত কোন
sentence এ যদি main verb না থাকে তাহলে সেখানে be verb ই main verb হিসেবে ব্যাবহার
হবে।
Past Continuous Tense:
Past continuous tense is used when the
action was continued for some time in the past.
অতীতকালে কোন কাজ কিছুক্ষণ ধরে চলছিল এরূপ
বোঝালে Past continuous tense হয়।
বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে তেছিল, তেছিলাম, তেছিলে,
তেছিলেন, চ্ছিল, চ্ছিলে, চ্ছিলেন, ছিল, ছিলাম, ছিলে, ছিলেন, এদের যে কোন একটি যোগ থাকে।
Structure:
Subject + was/were + main verb + ing +
object.
Example:
- আমি ভাত খাইতেছিলাম/খাচ্ছিলাম – I was eating
rice.
- সে স্কুলে যাইতেছিল/যাচ্ছিল – He was going
to school.
- তারা ফুটবল খেলিতেছিল/খেলছিল – They were
playing football.
- গতকাল সন্ধায় সে ঢাকা যাইতেছিল – He was going
to Dhaka last evening.
- আমি একা একা গান গাইতেছিলাম – I was singing
song alone.
Note - subject first person and third
person singular number হলে was বসবে। we, you, they এবং অন্যান্য plural number এর
শেষে were বসবে।
Past Perfect Tense :
Past perfect tense is used in the
former action between two completed actions of the past; simple past is used in
the later action.
অতীত কালে দুটি কাজ সম্পন্ন হয়ে থাকলে তাদের
মধ্যে যেটি আগে ঘটেছিল তা Past perfect tense হয় এবং যেটি পরে হয়েছিল তা simple
past tense হয়।
বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে কোন নির্দিষ্ট অতীত
ঘটনার পূর্বে, ছিল, ছিলাম, ছিলে, ছিলেন, ল, লাম, লে, লেন, তাম, তে, তেন এদের যে কোন
একটি যোগ থাকে।
Structure:
1st subject + had + verb এর past
participle + 2nd subject + verb এর past form +2nd object.
Example:
- আমি ভাত খাওয়ার পূর্বে সে বাড়ি আসল – He had come
home before I ate rice.
- আমি স্কুলে যাওয়ার পূর্বে সে মারা গেল
– He had died
before I went to school.
- ঘণ্টা পড়ার পূর্বে তারা স্টেশনে পৌঁছল
– They had
reached the station before the bell rang.
- ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল
– The patient
had died before the doctor came.
- ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেল – The doctor
had come before the patient died.
- বিছানায় শুতে যাবার পূর্বে আমি দরজাটা
বন্ধ করিলাম – I had shut the door before I got into bed.
Past Perfect Continuous Tense:
Past perfect continuous tense is used
for an action that begun before a certain point in the past and continued up to
that time.
অতীতকালে কোন কাজ কোন বিশেষ সময়ের পূর্বে
আরম্ভ হয়ে সেই সময় পর্যন্ত চলছিল বোঝালে Past perfect continuous tense হয়। এখানে
যদি দুটি ক্রিয়া উল্লেখ থাকে তাহলে যে কাজটি আগে চলছিল তা Past perfect
continuous tense হয়।
বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে তেছিল, তেছিলে, তেছিলাম,
তেছিলেন, চ্ছিল, চ্ছিলাম, চ্ছিলে, চ্ছিলেন, এদের যে কোন একটি উল্লেখ থাকলে এবং অতীতের
একটি সময় উল্লেখ থাকে। এক্ষেত্রে তিনটি বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে –
ক) অতীতকালে দুটি কাজই হয়েছিল।
খ) তাদের মধ্যে একটি পূর্বে এবং অপরটি পরে
সংগঠিত হয়েছিল।
গ) যেটি পূর্বে সংগঠিত হয়েছিল সেটি দীর্ঘ
সময় ধরে চলিতেছিল।
Structure:
1st subject + had been + main verb +
ing + 1st object + 2nd subject + verb এর past form + 2nd object.
Example:
- সে যখন আসিল তখন আমি ভাত খাইতেছিলাম – I had been eating
rice when he came.
- ঘণ্টা পড়ার পূর্বে আমরা খেলিতেছিলাম – we were
playing before the bell rang.
- আমি যখন তার সাথে দেখা করতে গেলাম তখন
সে বই পরিতেছিল – He had been reading book when I went
to met with him/her.
- তুমি যখন তোমার বন্ধুর বাড়িতে গিয়েছিলে
তখন তোমার মা তোমার জন্য অপেক্ষা করিতেছিল – your mother
had been waiting for you when you went to your friend’s home.
সে যখন খেলা দেখছিল তখন আমি ঘুমিতেছিলাম
– I had been
sleeping when he saw the game.
Future Indefinite Tense:
Future indefinite tense is used when
an action will be done or will happen in future.
ভবিষ্যতে কোন কাজ ঘটবে এরূপ বোঝালে
Future indefinite tense
বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে বে, ব, বা, বি, বেন
এদের যে কোন একটি উল্লেখ থাকে।
Structure:
Subject + shall/will + verb + object
Example:
- আমি কাজটি করিব- I will/shall do the
work.
- তারা কাজটি করিবে- They will/shall do
the work.
- আমি বিদ্যালয়ে যাব(যাবই)- I shall go
to the school.
- সে বিদ্যালয়ে যাবে(যাবেই)- He will
go to the school.
- তারা বাজারে যাইবে(যাবে) – They will go
to the market.
Note - সাধারনত 1st person এর পর shall বসে।
এছাড়া অন্য সব ক্ষেত্রে will বসালেও চলবে।
Future Continuous Tense:
Future continuous tense is used when
an action is thought to be going on in the future.
ভবিষ্যৎ কালে কোন কাজ চলতে থাকবে এরূপ বোঝালে
Future continuous tense হয়।
বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে তে থাকিব, তে থাকিবে,
তে থাকিবা, তে থাকিবেন এদের যে কোন একটি যুক্ত থাকে।
Structure:
Subject + shall be/will be + main verb
+ ing + object.
Example:
- আমি বইটি পড়িতে থাকিব – I shall be
reading the book.
- আমি গান গাইতে থাকিব- I shall be
singing the song.
- তারা ফুটবল খেলিতে থাকিবে- They will
be playing football.
- সে কাজটি করিতে থাকিবে- He will be
doing the work.
- তুমি/ তোমরা স্কুলে যাইতে থাকিবে- they
will be going to school.
- তিনি অফিসে যাইতে থাকিবেন- He will be
going to office.
Future Perfect Tense :
Future perfect tense is used to
indicate the completion of an action by a certain time in the future.
ভবিষ্যৎ কালে কোন নির্দিষ্ট সময়ের মধ্যে
কোন কাজ হয়ে যাবে বোঝালে বা দুটি কাজের মধ্যে একটি আগে হবে বোঝালে Future perfect
tense হয়।
ভবিষ্যৎ কালের দুটি কাজের মধ্যে যে কাজটি
আগে হবে তা Future perfect tense হয় এবং পরেরটা simple present tense হয়।
বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে য়া থাকিব, য়া থাকিবা,
য়া থাকিবে, য়া থাকিবেন, এদের যে কোন একটি যোগ থাকলে Future perfect tense হয়।
Structure:
1st subject + shall have/will have +
verb এর past participle + 1st object + before + 2nd subject + main verb + 2nd
object.
Example:
- বাবা আসার আগে আমি কাজটি করিয়া থাকিব
- I shall have done the work before my father comes.
- আমি বিকাল চারটার মধ্যে বইটি পড়িয়া থাকিব
– I shall have
finished reading the book by 4. P. m.
- তুমি যাওয়ার পূর্বে আমি গান গাইয়া থাকিব-
I shall have sang a song before you leave.
- তারা আসার পূর্বে আমি পরা শেষ করিব – I shall have
finished my lesson before they come.
Future Perfect Continuous Tense:
Future perfect tense is used when an
action will have been continuing by a certain future time.
ভবিষ্যৎ কালে কোন সময়ের মধ্যে কোন কাজ চলতে
থাকবে এরূপ বোঝালে future perfect tense হয়।
ভবিষ্যৎ কালে দুটি কাজের মধ্যে যে কাজটি
আগে চলতে থাকবে তা future perfect tense হয় যে কাজটি পরে হবে তা simple present
tense হয়।
বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে তে থাকিব, তে থাকিবে,
তে থাকিবা, তে থাকিবেন এদের যে কোন একটি উল্লেখ থাকে।
Structure:
Subject – 1st subject +
shall have been/will have been + main verb + ing + 1st object + 2nd subject +
main verb + 2nd object.
Example:
- তুমি ফিরে না আসা পর্যন্ত আমরা তোমার জন্য
অপেক্ষা করতে থাকব- we shall have been waiting for you until you come back.
- বাবা আসার আগে আমি কাজটি করিতে থাকিব-
I shall have been doing the work before my father comes.
- তারা আসার আগে আমি খেলিতে থাকিব- I
shall have been playing before they come.
- সে ডিগ্রি পাওয়ার পূর্বে চার বছর ঢাকা
বিশ্ববিদ্যালয়ে পড়তে থাকবে – he will have been studying at Dhaka
university for four years before he gets degree.


Post a Comment